রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের দুই পৌরসভায় ভোট আগামীকাল

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ১৬০১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের দুই পৌরসভায় ভোট আগামীকাল

আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার দুটি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তারমধ্যে কিশোরগঞ্জ পৌরসভায় ২৮টি ভোটকেন্দ্রে ৭১ হাজার ৮৪ জন ভোটার ব্যালটে এবং কুলিয়ারচর পৌরসভায় ১২টি ভোটকেন্দ্রে ২৫ হাজার ১৪৩ জন ভোটার প্রথমবারের মত ইভিএমে ভোট দিবেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

 

শুক্রবার কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের কেন্দ্রগুলিতে ভোটের সামগ্রী প্রেরন শেষ হয়েছে। দুপুর দুইটায় জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মংকর্তার কার্যালয় থেকে ভোটের সামগ্রী প্রেরন শুরু করা হয়। পৌরসভার ২৮ টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী গ্রহন করেন। প্রেরিত ভোটের সামগ্রীর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, সীল মোহরসহ অন্যান্য সামগ্রী। ভোটের সামগ্রী প্রেরনকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশ্রাফুল আলমসহ নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৪ জন প্রার্থী। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া, বিএনপি প্রার্থী মো. ইসরাইল মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নজরুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. স্বপন মিয়া দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

অন্যদিকে, কুলিয়ারচর পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ২ জন প্রার্থী। দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত। এছাড়া, সাধারণ কাউন্সিলর ৪২জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ১১ জন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মেয়র পদে মো.পারভেজ মিয়া বৃহস্পতিবার নির্বাচনের শেষ প্রচারণায় জানান, গত পাঁচবছর কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করি নাই। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি পৌরবাসীকে সেবা দিতে। এবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালিয়েছি। এবারও বিজয়ী হলে অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব। এর আগেও পৌরবাসী আমাকে ভালবেসে ভোটের মাধ্যমে মেয়র পদে বিজয়ী করেছেন, এবারও করবেন বলে প্রত্যাশা রাখি।’

 

অপরদিকে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসরাইল মিয়া গত বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। লিখিত ইশতেহারে তিনি নির্বাচিত হলে পৌরকর বৃদ্ধি না করে বিদ্যমান তীব্র যানজট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ, পয়ঃনিষ্কাশনসহ সুপেয় পানি ও রাস্তায় পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি নিশ্চিতকরন, স্বাস্থ্য সেবার প্রসার, পৌর এলাকায় সুষম উন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের বিকাশ, সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক পৌর সেবা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

কুলিয়ারচরে শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় কুলিয়ারচর পৌরসভা ৫নং ওয়ার্ড বেতিয়ারকান্দি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের গ্রামের বাসায় পুলিশি হয়রানির প্রতিবাদে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পুলিশ কর্তৃক হুমকি, গায়েবি মামলা ও পোস্টার ছিঁড়ে ফেলা সহ বিভিন্ন অভিযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত।

 

অন্যদিকে কুলিয়ারচরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিন জানান, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে পৌর জনগণের প্রত্যাশা পূরণ করার আশা ব্যক্ত করেছেন।

সাধারণ ভোটাররা জানান, পৌরবাসীর উন্নয়নে ও সেবায় দক্ষ, সৎ ও নিষ্ঠাবান মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের দেখতে চাই। যাদের হাত ধরে আমাদের প্রথম শ্রেণির পৌরসভাটি শুধু নামে নয় কাজেও প্রমাণ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com