রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার রাত ৮টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রাকিব লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দীন ইসলামের ছেলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলম মোস্তফা জানান, মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলটি দোগাছি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে আরেকজন আরোহী থাকলেও তিনি গুরুতর আঘাত পাননি। খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com