মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

পদ্মার এক কাতলের দাম ২৫৬০০ টাকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৬ বার পড়া হয়েছে
পদ্মার এক কাতলের দাম ২৫৬০০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানের অদূরে পদ্মায় কোব্বাত হালদারের জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা যায়, মাছটি চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ছকোর উদ্দিনের আড়ত থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে ছকোর উদ্দিনের আড়ত থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ১৬ কেজি ওজনের একটি কাতল কিনেছেন। মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। মাছটি নির্ধারিত দামে বিক্রি হবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com