বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

এলাকার ‘বড় ভাইকে’ সালাম না দেয়ায় হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে
এলাকার ‘বড় ভাইকে’ সালাম না দেয়ায় হত্যা

গাজীপুরে এলাকার ‘বড় ভাইকে’ সালাম না দেয়ায় সাদেক আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর মধ্যছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি গাজীপুরের ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক কাওসার। তিনি গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, রাতে মধ্য ছায়াবিথী এলাকার একটি মুদি দোকানের সামনে কাওসারের সঙ্গে সাদেকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করেন কাওসার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় সাদেককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। সালাম না দেয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। এরই জেরে সাদেককে হত্যা করেন কাওসার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com