রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মর্গ থেকে নারীর মরদেহে থাকা স্বর্ণ চুরি, আটক ৩ ডোম

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে
মর্গ থেকে নারীর মরদেহে থাকা স্বর্ণ চুরি, আটক ৩ ডোম

সিরাজগঞ্জে মর্গ থেকে নারীর মৃতদেহের স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ ডোম কে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার।

 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বহাউদ্দীন ফারুকি জানান, রবিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে রিকশা আরোহী বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী , তার ছেলে আদী ও মেয়ে ছোয়েবা নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ নিহত শিক্ষিকা ও ছেলের মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর পারিবার থেকে ময়নাতদন্ত না করার আবেদন করে নিহতদের মৃতদেহ রবিবার সন্ধ্যায় মর্গে থেকে বাসায় নিয়ে যায়।

 

নিকলীতে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক

এসময় নিহত রুনির শরীরের স্বর্ণালংকার না পেয়ে তারা পুলিশ কে অভিযোগ করে। পরে পুলিশ সোমবার সন্ধায় হাসপাতালের মর্গের ডোম রানা, শাহ আলম, সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একটি গলার চেন, দুইটি আংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল চুরির কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য মতে বাসায় থেকে স্বর্ণগুলো উদ্ধার করে পুলিশ। এঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com