রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ধনী পরিবারের মেয়েরাই নাসিরের প্রথম টার্গেট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮০ বার পড়া হয়েছে
ধনী পরিবারের মেয়েরাই নাসিরের প্রথম টার্গেট

ধনী পরিবারের মেয়েদের টার্গেট করে নানান পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন নাসির উদ্দিন বুলবুল। একেক বার একেক পরিচয়। কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। বিভিন্ন জায়গায় এমন পরিচয় দিতেন পাবনার নাসির।

 

অতঃপর এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়লেন নাসির। সাথে তার সহযোগী মনির হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে গণভবন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নাসির আসলে একজন প্রতারক। তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। নিজের বিলাসবহুল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পড়তেন। আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন। এমন পোশাক-আশাক ব্যবহার করে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নাসির।

ডিসি হারুনুর রশিদ আরও বলেন, এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আর দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন নাসির। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com