মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

মুজিববর্ষে বেতাগী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
মুজিববর্ষে বেতাগী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বরগুনা জেলার বেতাগী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
.
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) এর অতিরিক্ত দায়িত্বে কর্মরত বেতাগী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
.
উল্লেখ্য, বেতাগী উপজেলা ভূমি অফিস, বুড়ামজুমদার ইউনিয়ন ভূমি অফিস এবং চান্দখালী ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, জাম, কাঠাল, পেয়ারা, জাম্বুরা, জলপাই, মাল্টা, বাতাবি লেবুসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com