রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে
অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৩০০ দিন কারাবন্দি থাকার পর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন। আদালতে কিশোরের পক্ষে জ্যের্তিময় বড়ুয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে ছয় বার কিশোরের জামিন আবেদন আদালতে নাকচ হয়েছে। সবশেষ গত ১ মার্চ কিশোরের জামিন আবেদনের আদেশের তারিখ ৩ মার্চ নির্ধারণ করেন আদালত।

এর আগে, রবিবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম। কিশোরের অনুপস্থিতিতেই এদিন আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। এ দিন কিশোরের জামিনের জন্য কোনো আবেদন ছিল না।

২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে কিশোরকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর সদস্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com