সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
প্রাণঘাতি কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি জরুরি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার বেলুটিয়া চর গ্রামের আলামিনের ছেলে মেরাজুল ইসলাম (১৮), তাড়াশ উপজেলার মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে তোয়াহা হোসেন (৭) ও কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে অটোভ্যান চালক জহুরুল ইসলাম (২৪)।

সিরাজগঞ্জ সদর থানার এসআই শরিফুল ইসলাম জানান, সোমবার সকালে সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের ৪নং ক্রসবার বাঁধ এলাকায় বালুর ট্রাকের ধাক্কায় মেরাজুল গুরুতর আহত হয়। তাকে সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঠাকা নেয়ার পথে মারা যায়।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, সোমবার সকালে স্থানীয় বাজার থেকে ওই শিশু বাবার সাথে বাড়ি ফেরার পথে মহাসড়কের খালকুলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কার্ভাডভ্যান তাকে চাপা দেয়। এতে ওই শিশু ঘটনাস্থলেই নিহত হয়।

অপরদিকে কামারখন্দ থানার ওসি রাকিবুল হুদা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে জহুরুল তার অটোভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে কয়েলগাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে সে অটোভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com