সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে
৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

নড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করলে আজ পুলিশ অভিযুক্ত ধর্ষক হান্নান মোল্যাকে (৭০) গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, ওই শিশু গত ১ এপ্রিল দুপুরে প্রতিবেশী হান্নান মোল্যার বাড়ির পাশে সবজি ক্ষেতে সবজি আনতে যায়। এ সময় সবজি ক্ষেতে ওই শিশুকে একা পেয়ে হান্নান মোল্যা জোরপূর্বক ধর্ষন করে।

পরিবারের লোকজন লোক লজ্জার ভয়ে মেয়েকে গোপনে বাড়িতে রেখে গ্রাম্য চিকিৎসা দেয়। কিন্তু শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বুধবার সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

পরে শিশুর মা হাসনা হেনা বাদী হয়ে বুধবার দুপুরে ধর্ষক হান্নান মোল্যাকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ওই ধর্ষককে তার বাড়ী থেকে গ্রেফতার করে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে আসমী হান্নান মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com