সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সেহরীতে ভাত রান্না নিয়ে ভাইয়ের হাতে খুন হলো ভাই!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে
সেহরীতে ভাত রান্না নিয়ে ভাইয়ের হাতে খুন হলো ভাই!

পিরোজপুরে সেহেরীর সময় ভাত খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন বড় ভাই। আজ শুক্রবার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার পুত্র। এ ঘটনায় ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে (২২) সকালেই পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুর শহরের বলাকা ক্লাব সড়ক থেকে গ্রেপ্তার করে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সেহেরী খাওয়ার সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারাল দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লাকে কুপিয়ে জখম করলে ঘটনা স্থলেই তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com