সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কারামুক্ত ইরফান সেলিম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে
কারামুক্ত ইরফান সেলিম

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে আজ ( ২৮ এপ্রিল) কারাগার থেকে মুক্ত হয়েছেন ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম গণমাধ্যমকে জানান, বিকাল সাড়ে ৫টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন।নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানার মামলায় গত ২৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার জামিন বহাল রাখেন।

সর্বোচ্চ আদালতের সেই আদেশ বুধবার বিচারিক আদালতে আসে। আমরা আসামিপক্ষে এদিন সকালেই জামিননামা জমা দিয়েছি। আশা করছি, আজ বিকেলেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছালে তিনি মুক্তি পাবেন।

ইরফান সেলিমের বিরুদ্ধে করা মোট ৫টি মামলার মধ্য চকবাজার থানায় করা একটি মাদক ও একটি অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) তাকে অব্যাহতি দিয়ে সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বাসায় মাদক রাখার দায়ে একটি মামলায় এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ দুই মামলায় তিনি নির্বাহী আদালতে আপিল করে জামিনে আছেন। বাকি নৌবাহিনীর অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের মামলায় সর্বোচ্চ আদালতে তার জামিনের আদেশ বহাল রাখায় এখন তিনি মুক্তি পাচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com