সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তরমুজের নিদিষ্ট দাম নির্ধারণ করে দিলো পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে
তরমুজের নিদিষ্ট দাম নির্ধারণ করে দিলো পুলিশ

নাটোরে তরমুজের দাম নির্ধারণ করে দিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) তরমুজ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে সর্বনিম্ন ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৪৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রির দাম ঠিক করে দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের বলেন, সারাদেশের মতো নাটোরেও কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের সম্মতিক্রমে ঠিক হয়, পাইকারি ব্যবসায়ীরা ছয় কেজির ওপরের তরমুজের প্রতি কেজি বিক্রি করবেন ৪০ টাকায়। এ তরমুজ খুচরা বিক্রেতারা বিক্রি করবেন ৪৫ টাকা কেজিতে।

এছাড়া চার-ছয় কেজি ওজনের তরমুজ পাইকারি ব্যবসায়ীরা বিক্রি করবেন ৩০ টাকা কেজিতে। আর খুচরা বিক্রেতারা বিক্রি করবেন ৩৫ টাকা কেজিতে।

আর এক-তিন কেজি ওজনের তরমুজ পাইকারি বাজারে ২০ টাকা কেজিতে। আর খুচরা বিক্রেতারা বিক্রি করবেন ২৫ টাকা কেজিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com