সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১
  • ১৮৭ বার পড়া হয়েছে
সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশা চালক হোসেন আহমদ, উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার সাত বছরের শিশু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

আহত মো. জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগমকে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com