সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আজ দেশে আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১
  • ১৯৯ বার পড়া হয়েছে
আজ দেশে আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী!

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, দেশের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে আজ রোববার (২ মে)। এছাড়া রোববার রাতেই দেশের কয়েকটি স্থানে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হতে পারে বজ্র ও বৃষ্টিপাত। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এসব তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, চলতি বছর কমবেশি অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে কালকের কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে। ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতি থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড়ের তিনটি শ্রেণিভাগ রয়েছে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতি হলে দমকা হাওয়া, ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতি হলে ঝোড়ো হাওয়া এবং ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি হলে কালবৈশাখী ঝড় বলা হয়। যদিও সবগুলোকেই আবহাওয়ার ভাষায় কালবৈশাখী ঝড় হিসেবে ধরা হয়।

ওমর ফারুক বলেন, সাধারণত কাল দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তবে কোনো কোনো এলাকায় সকালেও ঝড় বয়ে যেতে পারে। মূলত কালবৈশাখী ঝড়ের গতিবিধি অনেক আগে থেকে নির্ণয় করা যায় না।

এদিকে সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কালবৈশাখী ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকোনা, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোন কোন স্থানে প্রশমিত হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com