সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ আয়োজনে ৫ মে গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (৫ মে) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম প্রশাষন ফরিদ হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগর চত্বরে স্বল্প পরিসরে আলোচনাসভায় ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমাযুন কবির।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলের জিএম কারখানা আনোয়ারুল ইসলাম, জিএম কৃষি মঞ্জুরুল হক, জিএম খামার আনিসুরজাম্মান, সিবিএ সভাপতি গোলাম কাউসার,সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক নাহিদুজ্জামান,ধর্ম ক্রীড়াবিষয়ক সম্পাদক শাজাহান আলী, সিবিএ সাবেক সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পাল, ফরহাদুজ্জামান রুবেল, মাজহারুল ইসলাম লিটন, কামরুল ইসলাম, শাহীন আহমেদ প্রমূখ।

আলচনাসভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ৫ মে তৎকালীন পাকিস্থানি হানাদার বাহীনিরা মিলের তৎকালীন প্রশাসক আনোয়ারুল আজিম সহ মিলের ৪২ জন কর্মকর্তা কর্মচারীকে বর্তমান শহীদ সাগরের পুকুরে হত্যা করে। ২০১৮ সালে আনোয়ারুল আজিমকে শহীদ হিসাবে রাষ্টীয় স্বীকৃতি প্রদান করলেও বাকি ৪১ জন আজ পর্যন্ত শহীদি মর্যদা পাননি। তাই বাকি শহীদদের রাষ্টীয় স্বীকৃতী দানের জন্য সরকারের প্রতি দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com