সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আন্দোলনের পর ঈদে ১০ দিন ছুটি পেলেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১
  • ২০৮ বার পড়া হয়েছে
আন্দোলনের পর ঈদে ১০ দিন ছুটি পেলেন

কালশী সড়কে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ ২২ তলা গার্মেন্টসের মালিক পক্ষ। পল্লবী থানা পুলিশের মধ্যস্থতায় গার্মেন্টস মালিকপক্ষ শ্রমিকদের ঈদের ১০ দিনের ছুটির দাবি মেনে নিয়েছে।

সোমবার (১০ মে) বিকেল ৩টার দিকে রাজধানীর মিরপুরের কালশীতে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের সামনে মালিকপক্ষ ছুটির দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা ১০ দিনের ছুটি চেয়েছিলাম। গার্মেন্টস কর্তৃপক্ষ ৯ দিনের ছুটি দিয়েছে। ছুটির নবম দিনের পরের দিন শুক্রবার হবে, সব মিলিয়ে আমাদের ছুটি ১০ দিন পেলাম।

শ্রমিকরা আরও বলেন, আমরা আজ (সোমবার) ছুটির জন্য আন্দোলন করলাম। এ সময় আমরা গার্মেন্টসে কোনো ডিউটি করিনি, এই চার ঘণ্টা ডিউটি ঈদের ছুটি কাটিয়ে আসার পরে যেকোনো একদিন আমরা করে দেব।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, শ্রমিকদের ঈদের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ১০ দিন ছুটি চেয়েছিলেন। মালিকপক্ষ তাদের ছুটি দিয়েছে। শ্রমিকরা সোমবার গার্মেন্টসে ডিউটি না করে নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com