সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চললো মেট্রোরেল (ভিডিও)

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৮৮ বার পড়া হয়েছে
দেশের ইতিহাসে প্রথমবারের মতো চললো মেট্রোরেল (ভিডিও)

দেশে প্রথমবারের মতো চালানো হয়েছে মেট্রোরেল। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য (পারফরমেন্স রান) চালানো হয় বিদ্যুৎচালিত এ ট্রেনটি। এ ধরনের আরও ১৮টি পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে দিয়াবা‌ড়ি‌তে ডি‌পোর ভেত‌রে চালা‌নো হয় মেট্রোরেলের প্রথম ট্রেন। ওয়ার্কশপ থেকে চালিয়ে ছয় ব‌গির (‌কোচ) ট্রেন‌টি আনলোডিং জোনে নিয়ে আসা হয়। মে‌ট্রো‌রে‌লের এ প্রদর্শনী অনুষ্ঠা‌নে ভার্চুয়া‌লি যোগ দেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, মেট্রোরেলের নির্মাণ কাজের ৬৩ দশমিক ২৬ শতাংশ সার্বিক গড় অগ্রগতি হয়েছে। প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৪ দশমিক ৭৯ শতাংশ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি হয়েছে ৫৯ দশমিক ৭৮ শতাংশ। অপরদিকে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম, রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে ৫৪ দশমিক ৪০ শতাংশ।

ট্রেন‌টি আন‌লো‌ডিং জো‌নে আনার পর বাংলা‌দে‌শে নিযুক্ত জাপা‌নি রাষ্ট্রদূত ইতো নাওকি এবং মেট্রোরেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোচগুলোর ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।

এর আগে গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ঢাকায় এসে পৌঁছে। এতে মোট ছয়টি কোচ আসে। তখন মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকিএমএএন সিদ্দিকি জানান, কোচগুলো ডিপোতে নেওয়া হবে। এরপরে ট্রায়াল রান শুরুর আগে এগুলোর একটি সমন্বিত পরীক্ষা করা হবে।

এদিকে দ্বিতীয় সেটও গত রোববার মোংলাবন্দ‌রে এসে পৌঁ‌ছে‌ছে। কোচগু‌লো‌কে ১৯ ধর‌নের পরীক্ষা-নিরীক্ষা করা হ‌বে। প্রকল্প প‌রিকল্পনা অনুযায়ী, এ মা‌সের শেষ দি‌কে হ‌তে পা‌রে প্রথম সে‌টের পরীক্ষামূলক যাত্রা বা ট্রায়াল রান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com