শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

গভীর রাতে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন সৈয়দ টিটু

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে
গভীর রাতে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন সৈয়দ টিটু

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এ গভীর রাতেও অসহায় ও হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

মঙ্গলবার (১১ মে) রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের শতাধিক বাড়িতে গিয়ে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ ও এক কেজি মুড়ি। সব মিলিয়ে ১৮ কেজির প্যাকেট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপহার সামগ্রী বিতরণকালে জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি আরও জানান, করোনা চলাকালিন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় প্রায় এক লক্ষ মানুষকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়াও আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ফি এ্যাম্বুলেন্স সার্ভিস, ঔষুধ, হুইল চেয়ার, স্ক্র্যাচার দিয়েছি। কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা যুব কমান্ড, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সকলকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

গত শুক্রবার (৭ মে) বিকেলে কিশোরগঞ্জ টেনিস গ্রাউন্ড মাঠে প্রায় দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম চলছে।

এসময় যুব লীগ নেতা বসির উদ্দিন রিপন, মোল্লা খায়রুল নোমানী, এডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম তুষার, কাজী আবেদীন সোলায়মান, আজিজুল হক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com