সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

নিকলীতে নদীর চরে খাদ খননে বাধা ধেয়ায় অস্ত্র নিয়ে হামলায় ৫ শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার ২

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৪১ বার পড়া হয়েছে
নিকলীতে নদীর চরে খাদ খননে বাধা ধেয়ায় অস্ত্র নিয়ে হামলায় ৫ শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের নিকলীতে জলমহালের বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে সোহেল নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় এলোপাথারি গুলিতে ৫ শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে নিকলী উপজেলা সদরের ষাইটধার জাফরাবাদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, আকাশ (১৮), রিয়ান (৮), শাবন্তি (৯), তৃষা (৮), তুহিন (৪) ও নিশা (৬)।

পুলিশ জানায়, ষাইটধার শুয়াইজানি নদীর পাটিবাঁধ এলাকা তিন বছরের জন্য লীজ নেয় জাফরাবাদ গ্রামের সাদ্দাম হোসেন আপন। একই এলাকায় ফসল চাষের জন্য নদীর চর লীজ নেন ষাইটধার গ্রামের জনৈক নূরুল ইসলাম।

অভিযোগ রয়েছে, নূরুল ইসলামের ছেলে স্থানীয় যুবলীগ নেতা সোহেল সরকারি নীতি না মেনে ওই চরে মাছ চাষের জন্য খাদ নির্মাণ শুরু করলে সাদাম এতে বাধা দেয়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে সোহেলের সাথে সাদ্দামের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সোহেল বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে সোহেল। এতে গুলিবিদ্ধ হয় ৫ শিশুসহ ৬ জন।

আহতদের মধ্যে আকাশ নামে এক কিশোরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং রিয়ান ও শ্রাবন্তি নামে দুই শিশুকে নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। তবে গুলিবিদ্ধদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে।

নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী জানান, কার্তুজের গুলিতে ৬ জন সামান্য আহত হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে সাদ্দাম হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২০-২৫ জনকে আসমি করা হয়েছে। এর মধ্যে জালাল মিয়া (৪৫) ও ছেলে উজ্জল (২২) পুলিশ বুধবার ভোরে গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, ঘটনার পর অস্ত্র নিয়ে হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। যে কোন পরিস্থিতিতে তাদের গ্রেফতার করে আইনে আওতায় নেয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com