সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাস মালিকদের জন্য ১০০ কোটি টাকার তহবিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে
বাস মালিকদের জন্য ১০০ কোটি টাকার তহবিল

করোনাকালে বিধিনিষেধের কারণে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস মালিকরা। এসব বাস মালিকদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে স্বল্প সুদে (সর্বোচ্চ ৬ শতাংশ সুদে) সহজ শর্তে ঋণ দেওয়া হবে।

 

রবিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শিগগিরই কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নীতিমালা জারি করবে।’

জানা গেছে, রবিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করবে এবং বাস মালিকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদে তা বিতরণ করবে।

এদিকে লকডাউন চলাকালে গণপরিবহন বন্ধ থাকায় মালিকরা যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকের বেতন-ভাতা, ঈদ বোনাস ইত্যাদি দেওয়ার জন্য নামমাত্র সুদে ও সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার দাবি জানিয়ে আসছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com