রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীলংকার বিপক্ষে ইতিহাস গড়ল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে
শ্রীলংকার বিপক্ষে ইতিহাস গড়ল টাইগাররা

মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ ৭৪ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম।

এরপর মাত্র ২৩ রানের ব্যবধানে ফের ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের উইকেটপিকার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪৮ ওভারে ২৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন দাস।

টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে শ্রীলংকা। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে ৩৩ মিনিট পর খেলা শুরু হওয়া ম্যাচ গড়ায় কার্টল ওভারে। ডিএল মেথডে শ্রীলংকার টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫। কার্টল ওভারে শেষ দুই ওভারে ১৫ রান করে ১৪১ রানে ইনিংস গুটায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।

বাংলাদেশ দলের হয়ে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নের। দুই উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com