সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে
লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন জারি

দেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে।

আগামী ৬ জুন পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা মহামারিতে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর সরকার এ সিদ্ধান্ত নিল।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ রবিবার মধ্যরাতের পর শেষ হচ্ছে লকডাউন।

গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করা হয়। এর ফলে এপ্রিলের মাঝামাঝি থেকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও এক সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com