সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আজ (১ জুন) মালদ্বীপে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে তিনি মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এছাড়াও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পারিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

সফরকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করবেন এবং হাইকমিশনার ও অন্যান্য ঊর্ধ¦তন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৭ জুন সকালে দেশে প্রত্যাবর্তন করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com