মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

একনেকের সভায় চিলমারীবাসীর জন্য গান গাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে
একনেকের সভায় চিলমারীবাসীর জন্য গান গাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুড়িগ্রামের চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে চিলামারীবাসীর উদ্দেশে গান গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি কক্ষে মঙ্গলবার (৮ জুন) দুপুরে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরও বলেন, সুরে সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’ চিলমারী একসময় বিখ্যাত বন্দর ছিল। দেশভাগের পরে আসামের সঙ্গে লিংক নষ্ট হওয়ায় গুরুত্ব কমে গেছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছি, প্রতিবেশি রাষ্ট্র ভারতের সঙ্গেও বাড়াচ্ছি। চিলমারী বন্দরটা আবার আগের জায়গায় যাবে।

তখনই প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিলেন, ‘হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় রমনা, জোড়গাছ, নয়ারহাট নদীবন্দর নির্মাণ’প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা খরচে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com