মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

কে এই ব্যবসায়ী নাসির উদ্দিন?

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে
কে এই ব্যবসায়ী নাসির উদ্দিন?

নায়িকা পরীমনিকে হত্যা ও ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার হয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। গত ১০ জনু রাতে ঢাকার আশুলিয়া বোট ক্লাবে নাসির উদ্দিন পরীমনিকে জোর করে মদ খাইয়ে হত্যা ও ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন পরীমনি। নাসির উদ্দিন ছাড়াও আরও ৪/৫ জন ওই ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করেছেন পরী।

তবে গ্রেফতারকৃত নাসিরের বিষয়ে বলতে গেলে তেমন কিছুই জানেন না সাধারণ মানুষ। এমন কি অনেকেই তার নামটিও এর আগে কখনো শোনেনি। তাই এ ঘটনার পর থেকে সবার মনেই একটি প্রশ্ন— কে এই ব্যবসায়ী নাসির?

নাসির উদ্দিন মাহমুদের পরিচয় তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের এসএম হলে।

রাজনীতি শুরু করে শিক্ষাজীবন থেকেই। ওই সময় তিনি এসএম হলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এরশাদের দলে যোগ দিয়ে রাজনীতি আরও পাকাপোক্ত করেন তিনি। হয়ে যান এরশাদ ঘেঁষা। এরপর তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হন।

বর্তমানে তিনি কুঞ্জ ডেভেলপার্স নামে একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এর আগে তিনি বেশ কয়েকবার উত্তরা ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর গত ২০১৩/১৪ সালের দিকে ঢাকা বোট ক্লাবের সদস্য হন। ঢাকা বোট ক্লাবের একবার সভাপতিও ছিলেন তিনি। অবশ্য তিনি এই ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যও। সবশেষ তিনি গত ১০ জুন রাতে বোট ক্লাবের ভেতরে নায়িকা পরীমনিকে হত্যা ও ধর্ষণের চেষ্টা চালান। সেই অভিযোগে নাসির উদ্দিন মাহমুদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার (১৪ জুন) উত্তরা থেকে গ্রেফতার করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com