মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

মাদকসহ ৩ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৬৪ বার পড়া হয়েছে
মাদকসহ ৩ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

প্রাইভেটকারে টেলিভিশনের লোগো লাগিয়ে মাদক ব্যবসা করতে গিয়ে ৩ ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাজধানীর দারুস সালাম থানার কোর্টবাড়ী এলাকা থেকে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা মিরপুর বিভাগের পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৬), মো. মহিদুল ইসলাম (৩০) ও মো. সাদ্দাম হোসেন (৩২)। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত এশিয়ান টিভির লোগো সম্বলিত একটি প্রাইভেটকার ও একটি ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, গতকাল (১৩ জুন) গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযানে সময়ে দারুস সালাম থানার কোর্টবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা এশিয়ান টিভির সাংবাদিক পরিচয়ে এশিয়ান টিভির লোগো সম্বলিত প্রাইভেটকার ও ভিডিও ক্যামেরা ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। তবে তারা কেউ সাংবাদিক নন। শুধুমাত্র মাদক ব্যবসা করার জন্য এশিয়ান টিভির নাম সম্বলিত গাড়ি ও প্রাইভেটকার ব্যবহার করেছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com