বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

‘হাড়িভাঙ্গা আম’ উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
‘হাড়িভাঙ্গা আম’ উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি

রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এ ঘটনা সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছে, সেটিই স্মরণ করিয়ে দিল আরেকবার।’

চিঠিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রতিবন্ধকতা সত্ত্বেও দুই দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সমুন্নত করেছে। করোনা বাধা সত্ত্বেও আমাদের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এবং উদ্যোগগুলো এগোচ্ছে, যা সুখকর বিষয়।’

৪ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে দুই হাজার ৬০০ কেজি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com