বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এলো ৩০ বছরের যুবক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে
চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এলো ৩০ বছরের যুবক

করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউনের মধ্যেই চলছিল বাল্যবিয়ের আয়োজন। চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছিল ৩০ বছরের যুবকের সঙ্গে। খবর পেয়ে বিয়ের আসরে হাজির হলেন ইউএনও। বরসহ তিনজনকে পাঠালেন জেলে, চারজনকে করলেন জরিমানা।

শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলায় এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- বর মোমিন মণ্ডল, কাজি আব্দুল গফুর, কনের ফুফা রফিকুল ইসলাম।

ইউএনও মো. মাছুদুর রহমান জানান, চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার খবর পেয়েই অভিযান চালানো হয়। এরপর বিয়ে ভেঙে দিয়ে কাজী আব্দুল গফুরকে ১০ মাসের কারাদণ্ড, বর মোমিন মণ্ডল ও কনের ফুফা রফিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কনের ফুফু খালেদা বেগমকে চার হাজার টাকা, বরের দুলাভাই জাহাঙ্গীর ও দাদা আনিছুরকে তিন হাজার টাকা করে, বরের চাচা সেকেন্দারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com