বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে রূপগঞ্জের আগুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে রূপগঞ্জের আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগুন পুরোপুরি নেভেনি, নিয়ন্ত্রণে। আগুনের তাপ যায়নি ও কিছু কেমিক্যালে অল্প আগুন রয়েছে। ডাম্পিংয়ের কাজও বাকি।’

আব্দুল্লাহ আল আরেফীন আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসায় আজকের মতো অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। আবার শনিবার (১০ জুলাই) সকাল থেকে চলবে উদ্ধার অভিযান।’

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এদিকে, মৃতদের মধ্যে ৪৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। তাদের মধ্যে শুক্রবার রাত পর্যন্ত ৪৮ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আর মরদেহ শনাক্তের জন্য ১৮ জনের স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com