বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

গোসলে গিয়ে একসঙ্গে মারা গেল ২ বোন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে
গোসলে গিয়ে একসঙ্গে মারা গেল ২ বোন

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে মেঘনার শাখা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার চরঞ্চল আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে তাবাসসুম আক্তার (৭) ও একই গ্রামের তোফাজ্জল শিকদারের মেয়ে শিউলি আক্তার (৮)। নিহতরা দুই শিশু চাচাতো বোন।

স্থানীয়রা জানান, বিকালে দুই বোন বাড়ির অদূরে মেঘনার নদীর শাখা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা গোসল ও পানিতে খেলা করছিল। এরই মধ্যে তাবাসসুম আক্তার নদীতে তলীয় যায়। পরে তাকে খুঁজতে থাকে শিউলি। পরে সেও নদীতে তলীয়ে যায়।

এদিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু জানান, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনাটি নরসিংদী মডেল থানাকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন,আমার ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com