বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী

জয়পুরহাটের কালাইয়ে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে ছেলের মোবাইল ভাঙার জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী।

মঙ্গলবার সন্ধ্যায় কালাই পৌরসভার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর আক্তার একই এলাকার আজিবর রহমান মনুর স্ত্রী। তিনি চাতাল শ্রমিক সর্দার ছিলেন।

স্থানীয়রা জানায়, বিকেলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল ১১ বছর বয়সী আপন ও নয় বছরের পরাণ। তারা দুই সৎ ভাই। এ সময় ছেলেদের দু-তিনবার ডাক দেন পরাণের মা শাহিনুর। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় তারা শুনতে পায়নি। কিছুক্ষণ পর ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে আছাড় দেন। এতে মোবাইলটি ভেঙে যায়।

পরে বিষয়টি জানতে পারেন শাহিনুরের স্বামী চাতাল শ্রমিক আজিবর রহমান মনু। এ নিয়ে স্ত্রীকে মারধর করেন তিনি। এতে গুরুতর আহত হন শাহিনুর। তাকে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালাই থানার ওসি সেলিম মালিক জানান, মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com