বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪২২ প্রবাসী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪২২ প্রবাসী

লেবাননে অবৈধ হয়ে পড়া আরও ৪২২ বাংলাদেশি দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টায়। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল।

এর আগে বুধবার (১৪ জুলাই) বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন ৪২২ বাংলাদেশির হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেবাননে এসব বাংলাদেশি বৈধভাবে প্রবেশ করলেও বিভিন্ন জটিলতায় একসময় অবৈধ হয়ে পড়েন। প্রায় দুই বছর ধরে চলমান ডলার সংকটে বৈধ ও অবৈধ সবাই লেবানন ত্যাগ করে নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তাছাড়া দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচিতে প্রতিদিনই বাংলাদেশিরা দূতাবাসে নিজের নাম নিবন্ধন করছেন।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ১৭টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাত হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com