বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ঈদের দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
ঈদের দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ মৃত্যু

ঈদের দিন রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও একজন নারীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে ঢাকা-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা বিএম কলেজের সামনে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে।

জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে দিনাজপুরগামী হিমাচল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে অপর দুজনের মৃত্যু হয়। নিহত পাঁজনের মধ্যে হিমাচল পরিবহনের চালক ও একজন নারী রয়েছে।

এলাকাবাসীর ধারণা, বঙ্গবন্ধু বহুমুখী সেতুর দুই পাশে সড়কের যানজটের কারণে অন্তত ১৫ থেকে ১৬ ঘণ্টা দেরিতে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের চালক দিনাজপুর অভিমুখে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের চালক ঢাকা থেকে নিয়ে আসা ঘরমুখী যাত্রী নামিয়ে দিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। এদের গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com