বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

রাতে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
রাতে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের নাম মইনুল হাসান পলাশ (৩০)। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পলাশ চরশ্রীরামপুরের মৃত আবুল কাসেমের পুত্র।

ঘটনা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।

নিহতের চাচাতো ভাই এএফ এম জাহিদ হাসান বাবু বলেন, পলাশ চরশ্রীরামপুর মোড়ের বাজারে মোবাইল, ফ্লেক্সিলোড, নগদ, বিকাশের ব্যবসা করতেন। দোকান বন্ধ করে ৪-৫ লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন। সঙ্গে কয়েকটি মোবাইল ফোনও ছিল।

বাড়ি ফেরার পথে চরশ্রীরামপুরের ফজলুল হকের পুকুরপাড়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পলাশকে ঘটনাস্থলেই হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

নিহতের বড় ভাই মাহবুব কায়েস জুয়েল জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি পলাশের লাশ রাস্তায় পড়ে আছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে পুত্রশোকে পাথর হয়ে গেছেন মা সায়েদা বেগম। স্বামীর জন্য আর্তনাদ করছেন নিহতের স্ত্রী লিমা আক্তার। নিহত পলাশের সাদিয়া নুর সাবা নামে ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, লাশ এখানও ঘটনাস্থলে পুলিশের হেফাজতে রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যকারীদের শনাক্তকরণ ও ঘটনার তদন্ত চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com