বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে 

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে 
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অতিরিক্ত এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় অসুস্থ্য হয়েছে আনোয়ার, বাবু মেম্বর, হযরত আলী সহ আরো তিন যুবক।

সোমবার দুপুরে পুলিশ একজনের লাশ উদ্ধার করলেও দুই জনকে দাফন করেছে পরিবার।

মৃত ব্যক্তিরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল্লাহ (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জসিম উদ্দিন চৌধুরী বলেন, কয়েকজন ব্যক্তি মিলে এ্যালকোহল পান করেছিলো। এদের মধ্যে রাতেই তিন জনের মৃত্যু ও তিন জন অসুস্থ্য হয়ে পড়ে। পরিবারের  লোকজন বিষয়টি গোপন রেখে রাতেই আব্দুল্লাহ ও ওয়াহাবের লাশ দাফন করে। সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পৌছে আবু তাহেরের লাশ উদ্ধার করা হয়। দাফন করা দুই ব্যক্তির লাশ আদালতের নির্দেশে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com