বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

জামিন পেলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনি ঢাকার সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ জামিন মঞ্জুর করেন।

এর আগে ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে আটক করে নেয়া হয় র‌্যাব সদরদপ্তরে।

একইদিন রাতে রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে হেলেনার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি ও গুলশান থানায় দুটিসহ মোট তিনটি মামলা করে। একটি মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে পুলিশ হেলেনাকে জিজ্ঞাসাবাদ করে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com