বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

পদ্মার ৩ স্থানে পানি বিপৎসীমার ওপরে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
পদ্মার ৩ স্থানে পানি বিপৎসীমার ওপরে

রাজবাড়ী দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি দুটি পয়েন্টে এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর তিনটি পয়েন্টের মধ্যে দুটিতে বিপৎসীমার ওপর এবং একটিতে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারি মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, রাজবাড়ীর তিনটি পয়েন্ট হলো পাংশার সেনগ্রাম, গোয়ালন্দের দৌলতদিয়া ও সদরের মহেন্দ্রপুর। এর মধ্যে পাংশার সেনগ্রাম পয়েন্টে ১১ দশমিক ৫৬ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুরে ৯ দশমিক ৫৫ সেন্টিমিটার এবং দৌলতদিয়া পয়েন্টে ৮ দশমিক ৮০ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। যা দশমিক ৫৯ সেন্টিমিটার এবং গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে দশমিক ১৫ সেন্টিমিটার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সদরের মহেন্দ্রপুরে দশমিক ২০ সেন্টিমিটার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ীর তিনটি পয়েন্টের স্বাভাবিক পানি ধরা হয় পাংশার সেনগ্রামে ১০ দশমিক ৯৭ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুরে ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার ও গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার।

বর্তমান পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছে নদী পারের শতশত মানুষ। নদী ভাঙনের চরম হুমকিতে রয়েছে রাজবাড়ী শহররক্ষা বাঁধ ও দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট। পানি উন্নয়ন বোর্ড তড়িঘরি করে ভাঙন রোধ করার চেষ্টা চালালেও তা অপরিকল্পিত বলে দাবি ভুক্তভোগীদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com