বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

মুনিয়ার মৃত্যু: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে
মুনিয়ার মৃত্যু: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীর

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নথি পর্যালোচনা করে বুধবার আনভীরকে অব্যাহতির এ আদেশ দেন।

গত ১৯ জুলাই এ মামলায় আনভীরকে অব্যাহতি দেওয়ার সুপারিশসহ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। এরপর মঙ্গলবার ওই প্রতিবেদনের ওপর নারাজি দেন মামলার বাদী ও মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। পাশাপাশি অন্যকোনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের আবেদন করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন বলেন, কলেজছাত্রী মোসারাত জাহানকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন গতকাল জমা দেন মোসারাতের বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান। তবে আদালত বাদীর নারাজি আবেদন নাকচ করেছেন।

বুধবার ওই নারাজি আবেদন খারিজ করে পুলিশের প্রতিবেদন গ্রহণ করে সায়েম সোবহান আনভীরকে অব্যাহতির আদেশ দেন আদালত।

গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশান দুই নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন নুসরাত জাহান তানিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com