বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছে মো. রাজ নামে এক গ্রাহক (যার মামলা নং-২৬/২০২১)। রাজ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাসিন্দা।

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা এর আদালত এই মামলা দায়ের করা হয়।

এজাহার সুত্রে জানা যায়, মো. রাজ ইভ্যালী থেকে ২০২১ সালের  ৪ঠা মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রণ মেশিন সহ ৫টি পণ্য অর্ডার করেন। ইভ্যালীর নীতিমালা অনুযায়ী পণ্য অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়া হয় নাই।

মো. রাজ জানান, ইভ্যালির সাইক্লোন অফার থেকে টেলিভিশন, পেনড্রাইভ, ইলেকট্রিক আয়রণসহ নিত্য প্রয়োজনীয় ৫টি পণ্য অর্ডার করি, যার মূল্য ৫০ হাজার ৭শ ৩৭ টাকা। নিদিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবি এড মঞ্জুরুল ইসলাম সোহাগ।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এড মঞ্জুরুল ইসলাম সোহাগ জানান, মাননীয় আদালত বাদীর জবানবন্দি গ্রহন ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জ এর উপর দায়িত্ব দিয়েছেন মোকাম কামারখন্দ থানা আমলী সিরাজগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক মোছা. জেসমিন আরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com