বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

পাবনায় নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে
পাবনায় নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

পাবনার বেড়া উপজেলায় নলকূপের পাইপ দিয়ে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে চাকলা ইউনিয়নের মিন্টু শেখের (৩৫) বসতবাড়িতে নলকূপ বসাতে গেলে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে মানুষজন সেখানে গিয়ে ভিড় করছেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার চাকলা পূর্বপড়া গ্রামের মিন্টু শেখের (৩৫) বাড়িতে বুধবার সকাল ১১টার দিকে কয়েকজন মিস্ত্রি নলকূপ বসাতে আসেন। নলকূপ বসানোর সময় মিস্ত্রিরা ৩০ ফুট বোরিং করতেই মাটির নিচে শক্ত কিছুর অস্তিত্ব পান। এক পর্যায়ে পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার শব্দ হতে থাকে। এ সময় পাইপের মুখে জ্বালালে আগুন ধরে যায়। পরে মিস্ত্রিরা দ্রুত সেখান থেকে পাইপ উঠিয়ে বাড়ির আরেকদিকে আবারও নলকূপ বসানোর কাজ শুরু করেন। কিন্তু সেখানেও ৩৫ ফুট বোরিং করার পর বিকেল তিনটার দিকে একই ঘটনা ঘটে। প্রথম স্থানের চেয়ে দ্বিতীয় স্থানে গ্যাস বের হওয়ার শব্দ ও আগুনের তীব্রতা আরও বেশি দেখা যায়। এ অবস্থায় নলকূপ বসাতে আসা লোকজন ভয় পেয়ে আগুন নিভিয়ে কাজ বন্ধ করে দেন। পরে বাড়ির লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাঁরা বেড়া ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জায়গাটিতে লাল পতাকা টাঙিয়ে দড়ি দিয়ে ঘিরে দেন।

বাড়ির মালিক মিন্টু শেখ জানান, কিছুদিন আগে তিনি ওই স্থানে বাড়ি করার জন্য জায়গা কিনে ঘর তোলেন। এর পর আজ বাড়িতে নলকূপ বসাতে গেলে এই বিপত্তি ঘটে। ঘটনার পর থেকে বাড়ির সবাই প্রচ- আতঙ্কে রয়েছেন বলে তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে চাকলা ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হেসেন তাদের আতঙ্ক না হয়ে তাদের ঐস্থান থেকে দুরে থাকতে বলেন। কোন ধরনের সমস্যা মনে হলে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানোর পরামর্শ দেন।

বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার আলামত দেখতে পাই। দুটি জায়গাতেই আমরা চারটি করে খুঁটি পুঁতে ঘিরে দিয়েছি। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে ফোনে জানিয়েছি।

এ ব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com