শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

গাড়ি কেনার ১৫ কোটি টাকা মানুষের স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
গাড়ি কেনার ১৫ কোটি টাকা মানুষের স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

নিজের অফিসের গাড়ি কেনা বাতিল করে সেই ১৫ কোটি টাকা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ২০২১-২০২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাকা মানুষের স্বাস্থ্য সেবায় খরচ করতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তাঁর নিজের কার‌্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্য সেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।

ইহসানুল করিম আরও বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী চিকিতসক, স্বাস্থ্য কর্মী নিয়োগ থেকে শুরু করে, স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিও বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনা টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্য সেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের গাড়ি কেনা এ টাকা স্বাস্থ্য সেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রবিবার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) I

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com