বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ইভ্যালি নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
ইভ্যালি নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের মামলায় গ্রেফতার হয়েছেন ইভ্যালির সিইও-এমডি মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, এক হাজার কোটি টাকার মতো ঋণের দায়ে ডুবে আছে ইভ্যালি। অথচ প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে মাত্র ৩০ লাখ টাকা।

গ্রেফতার রাসেল গ্রাহকদের এসব দায় মেটাতে পারবেন কিনা প্রশ্নের জবাবে রোববার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইভ্যালি এটি না করতে পারলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানুষের অনেক টাকা নিয়েছে ইভ্যালি। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে তা আমার জানা নেই। আমরা মনে করি, তারা গ্রাহকদের যে কমিটমেন্ট দিয়েছে, তারা যদি সেটি পূরণ করতে না পারে, তা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এটি করতেই হবে।

এমন সব প্রতিষ্ঠানে না জেনে বুঝে লেনদেন করার বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা এমন ব্যবসায় লগ্নি বা ইনভেস্ট করেন, তাদের বলছি— আপনারা প্রতারিত যাতে না হন, সেটি বুঝেই করবেন। এসব প্রতিষ্ঠান এই যে প্রলোভনগুলো দেখাচ্ছে সেটি বাস্তবসম্মত কিনা তা নিজেরা চিন্তা করে সেখানে ইনভেস্ট (লেনদেন) করবেন। ইনভেস্ট করার আগে নিশ্চিত হয়ে নেবেন, এতে ঝুঁকি কতখানি আর (অর্থ বা পণ্য) কী রকম পাবেন। সেটি নিশ্চিত না করতে পারলে এমন প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকবেন।’

তিনি বলেন, ‘আমি বলতে চাচ্ছি— যেসব লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে। যেমন যে গাড়ির দাম ১০০ টাকা, সে গাড়ি ৫০ টাকায় অফার করা হচ্ছে। এসব আকর্ষণীয় অফার বাস্তবসম্মত কিনা তা যাচাই করে অর্থলগ্নির কথা বলছি আমরা, যাতে কেউ প্রতারিত না হয়। প্রতারিত হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটিও যাই করে যেন ইনভেস্ট করা হয়। জনগণকে এই বার্তাই দিতে চাচ্ছি আমি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com