বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন খুবি শিক্ষার্থী ফাইরুজ ফাইজা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন খুবি শিক্ষার্থী ফাইরুজ ফাইজা

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় প্রথম বাংলাদেশি হিসেবে গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ‘মনের স্কুল’র সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর মঙ্গলবার ‘মনের স্কুল’র ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য পদক্ষেপ নিচ্ছে এমন ব্যক্তিদের তিনটি বিভাগে পুরস্কার দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো তরুণী এই চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন। মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফাইজা বিথার পরিবর্তন আনার অনুপ্রেরণায় ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এবং নেতৃত্বের জায়গায় থেকে ‘সুস্বাস্থ্য এবং মানুষের ভালো থাকার জন্য নিরলস কাজ (যা এসডিজি এর ৩নং গোল অর্জনে সহায়ক) করে যাচ্ছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে। ফাইরুজ ‘মনের স্কুল’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠান মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। দেশব্যাপী মানসিক চিকিৎসার সমানাধিকার সুনিশ্চিত করাও তাদের কাজের উল্লেখযোগ্য বিষয়।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ ফাইজা বিথার ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১’ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও তার এমন সৃজনশীল কর্মকান্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

প্রসঙ্গত, ফাইরুজ ফাইজা বিথার খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত শহীদ ইকবাল বিথার এবং জাতীয় মহিলা সংস্থা খুলনা শাখার চেয়ারম্যান ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপক রুনু বিথারের কন্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com