শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সরকারি কর্মচারীদের জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক। তাই সরকারি কর্মচারীদের জনগণকে সব সময় হাসিমুখে সেবা দিতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বুধবার (১৩ অক্টোবর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ সরকারের কাছে হয়রানি মুক্ত এবং মানসম্পন্ন সেবা প্রত্যাশা করে। জনগণকে যথাযথ সেবা প্রদান করার জন্যই সরকারি কর্মচারীরা নিয়োজিত। তাই, জনগণ যেন সেবা নিতে এসে কোনও ধরনের কষ্ট না পান, সেজন্য তাদেরকে হাসিমুখে সেবা দিতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com