মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলের ৭ ইউনিয়নে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
তাড়াইলের ৭ ইউনিয়নে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।

জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে এ নামের তালিকা ঘোষণা করা হয় এবং ফরম বিতরণ করা হয়।

তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের লাঙ্গল প্রতীকে যারা নির্বাচন করবেন তারা হলেন, ১নং তালজাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির (লাঙ্গল) আল মামুন খান, ২নং রাউতি ইউনিয়নে ফরিদুজ্জামান ভূঁইয়া বাদল, ৩নং ধলা ইউনিয়নে সাজেদুর রহমান মিল্টন, ৪নং জাওয়ার ইউনিয়নে এমদাদুল হক রতন, ৫নং দামিহা ইউনিয়নে মনিরুল হক আজহার, ৬নং দিগদাইড় ইউনিয়ে আসাদ ভূঁইয়া এবং ৭নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে নৌশাদ খান।

আরো জানা যায়, তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে জাতীয় পার্টির দলীয় (লাঙ্গল) প্রার্থী হিসাবে মনোনিত হয়েছেন নতুন ও পুরাতন মুখ। এদিকে তারা লাঙ্গল প্রতীকে মনোনিত হওয়ার পর থেকেই স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লী বন্ধু এইচ এম এরশাদের উন্নয়নের প্রতীক লাঙ্গল প্রতীকে যারা মনোনয়ন পেয়েছেন আমি আশাবাদী তারা সবাই বিপুল ভোটে বিজয়ী হবেন।

তিনি আরো বলেন, তারা বিজয়ী হয়ে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু’র হাতকে শক্তিশালী করার পাশাপাশি উপজেলার সাতটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com