শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেক কাটা, প্রেজেন্টেশন ও শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর পুরস্কার বিতরণ, সেমিনার, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে জেলা সদরের কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। স্কুলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল (বাবুল হাজী) ও স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল ও জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com