শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আজ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
আজ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

রাজধানী ঢাকার পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনীকেন্দ্র’ আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম।

রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীকেন্দ্রটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলম দস্তগীর গাজী, গৃহায়ন ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সরকারের সিনিয়র কর্মকর্তারা পূর্বাচল নিউ সিটি প্রজেক্ট এরিয়ায় উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, এই প্রদর্শনী কেন্দ্রটি বছরব্যাপী বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

প্রকল্প পরিচালক জানান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) পূর্বাচল নিউ সিটি প্রজেক্ট এরিয়ায় এই ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কন্ট্রাকশন প্রজেক্ট’ নিয়েছে। ১৩০৩ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে ২০ একর জায়গাজুড়ে প্রদর্শনীকেন্দ্রটি নির্মাণ করেছে ‘চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি)’। কেন্দ্রটির ফ্লোর স্পেস ৩৩ হাজার স্কয়ার মিটার। এর মধ্যে ১৫ হাজার ৪১৮ স্কয়ার মিটারের একটি প্রদর্শনী হল রয়েছে। আধুনিক প্রদর্শনী কেন্দ্রটির নিজস্ব পানি শোধনাগার, সিএটিভি কন্ট্রোলরুম, ইন্টারনেটের জন্য ওয়াইফাই সিস্টেম, একটি আধুনিক ঝরনা ও রিমোট-কন্ট্রোলড প্রবেশদ্বার রয়েছে। বাংলাদেশ ও চীন যৌথভাবে এর অর্থায়ন করেছে। চীন এই প্রকল্পে ৬২৫ দশমিক ৭০ কোটি টাকা দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com