শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নারী হকিতে সেরা আরজত আতরজান উচ্চ বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
নারী হকিতে সেরা আরজত আতরজান উচ্চ বিদ্যালয়

ক্রীড়া পরিদপ্তরের ইনোভেটিভ আইডিয়া “ফ্লিক” এর আওতায় কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো নারী হকি প্রতিযোগিতা। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়।

সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নারী হকি প্রতিযোগিতায় অংশ নেয় কিশোরগঞ্জ সদর উপজেলার চারটি স্কুল। দিনের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। আরেক ম্যাচে হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।

শিরোপা নির্ধারনী ম্যাচে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামে টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। ফাইনাল ম্যাচে একটি করে গোল করেন রাত্রি এবং রেশনা। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী, ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখর সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সভপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ২০ জন প্রতিভাবান খেলোয়াড়কে ১৫ দিনের প্রশিক্ষণ দেয়া হবে। কোচের দায়িত্ব পালন করবেন সুমি আক্তার এবং তানহা তারান্নুম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com