শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

‘ম্যাক-সমতুল্য’ AR Headset আসছে আগামী বছর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে
‘ম্যাক-সমতুল্য’ AR Headset আসছে আগামী বছর

বেশ অনেক দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে টেক জায়ান্ট অ্যাপল ২০২২ সালে নতুন অগমেন্টেড রিয়ালিটি (এআর) হেডসেট উন্মুক্ত করবে। এবার নতুন মাত্রা পেয়েছে সেই গুঞ্জন; খবর রটেছে ম্যাক কম্পিউটারের এম১ চিপের সমতুল্য কম্পিউটিং ক্ষমতা থাকবে ওই হেডসেটের।

বাজারের চলতি গুজবের রসদ সরবরাহ করছেন তাইওয়ানভিত্তিক প্রযুক্তি পণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। অ্যাপল পণ্যের ক্ষেত্রে ‘বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপল বিশ্লেষক’ হিসাবেও পরিচিত তিনি। আর কুও’র গবেষণার নথি দেখে ম্যাকনিউমার ও ৯ টু ৫ম্যাক বলছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বাজারে আসবে অ্যাপলের নতুন এআর হেডসেট।

কুও’র গবেষণা নথি থেকে নতুন অ্যাপল পণ্যটির যন্ত্রাংশ নিয়েও অনেক তথ্য মিলেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। দুটি প্রসেসর থাকবে ডিভাইসটিতে। এর মধ্যে একটির কম্পিউটিং ক্ষমতা অ্যাপলের এম১ চিপের সমতুল্য হবে বলে জানিয়েছেন কুও।

দ্বিতীয় প্রসেসর চিপটি বিভিন্ন সেন্সর থেকে পাওয়া ইনপুট নিয়ে কাজ করবে। কুও বলেন, ডিভাইসে ‘চলমান ভিডিও সি-থ্রু এআর সেবার জন্য অন্তত ছয় থেকে আটটি অপটিক্যাল মডিউল একসঙ্গে কাজ করবে।’ হেডসেটটিতে সনির নির্মিত দুটি ৪কে ওএলইডি মাইক্রোডিসপ্লে থাকবে বলে জানিয়েছেন তিনি। কুও বলছেন, ‘ম্যাক-সমতুল্য কম্পিউটিং ক্ষমতা’ থাকবে হেডসেটটিতে। বলা হচ্ছে, তারবিহীন সংযোগ এবং বিভিন্ন খাতে এর কার্যকর ব্যবহার অ্যাপলের নতুন পণ্যটিকে প্রতিযোগীদের চেয়ে আলাদা করে তুলবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com